সাঘাটায় ভূমি সেবামেলা উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা

সাঘাটায় ভূমি সেবামেলা উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: “ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে চলছে ভূমি সেবা মেলা। এরই অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামূলক সভা।

সহকারী কমিশনার রোমেল পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাব-রেজিস্টার ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর আমির মওলানা ইব্রাহিম হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার এবং বোনারপাড়া ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া হোসেন। সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান ও হয়রানি রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি 

নবীনতর পূর্বতন