SaghataNews.Com- সাঘাটা নিউজ

পরপারে চলে গেলেন ভরতখালী ইউপির সাবেক মেম্বর সাইফুল ইসলাম ( কাজল)

 

 


ইয়ামিন হাসান (রয়েল)। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ২নং ভরতখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ( ৮নং ওয়ার্ড- উত্তর গটিয়া) সাইফুল ইসলাম ( কাজল) গতকাল ২৩ এপ্রিল রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটে কিডনি জটিলতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকেই তিনি এই ঘাতক রোগে আক্রান্ত ছিলেন।  

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ভরতখালী ইউ.পি’র মেম্বর থাকাকালীন ৮ নং ওয়ার্ডের জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছিলেন। তার জীবদ্দশায় পাওয়া যায় তিনি দুই বার ভরতখালী ইউ.পি’র চেয়ারম্যান পদে প্রার্থী হন।  তাঁর মৃত্যুতে এলাকাবাসী সহ, স্থানীয় আওয়ামীলিগ ও  ২ নং ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, ওরফে মন্ডল ফারুক আর্মি সহ তাঁর পরিষদবোর্ড সমবেদনা জানান।

নবীনতর পূর্বতন