সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পটল পবনতাইড় গ্রামে গত শনিবার ঈদুল ফিতর দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় শহিদুল ইসলাম নামের এক প্রান্তিক কৃষক নিঃস্ব হয়েছে।
তার শয়ন ঘর, ঘরের সমস্ত মালামাল, গোয়াল ঘর, দুটি বড় ষাড় গরু, হাঁসমুরগি পুড়ে মারা গেছে। এতে প্রান্তিক কৃষক শহিদুলের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, ঈদুল ফিতর কৃষক শহিদুল ইসলাম তার বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে পরিবার পরিজন সহ আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যায়। এদিকে দিবাগত রাতে বিদ্যুতের শট সার্কিট থেকে প্রথমে শয়ন ঘরে আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নকান্ডে ঘটনা টের পেয়ে শহিদুল ইসলাম এর বৃদ্ধ বাবা দ্রুত ঘর থেকে বের হয়ে জীবনে রক্ষা পেলেও মুহূর্তের মধ্যে শয়ন ঘর,ঘরের ভিতর থাকা ধান,চাল,টাকা পয়সা ও আসবাব পত্র এবং গোয়াল ঘর, গোয়াল ঘরে থাকা প্রায় ২ লক্ষাধিক টাকার ২টি ষাড় গরু, শতাধিক হাঁসমুরগি পুড়ে মারা গেছে। অগ্নিকান্ডের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলি নিশ্চিত করেছেন।
