সাঘাটা প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটায় সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় ২০টি পুজা মন্দির কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাম্মৎ সাহেনা বেগম জানান সাঘাটা উপজেলায় মোট ৫৭ টি পূজা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০টি পূজা মন্দির কে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এসব পূজা মন্দিরে অতিরিক্ত নিরাপত্তা হিসাবে ৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জ্জন পর্যন্ত ৬৮ জন আনসার ভিডিপি সদস্য দিবারাত্রী ২৪ ঘন্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তিনি আরো জানান ৫৭টি পূজা মন্দিরে ৮জন পিসি, ৫৭ জন এপিসি, ১শ১৪ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য, এবং ১শ ৭৯জন পুরুষ আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি পুলিশ সদস্য ও মোতায়েন থাকবে।
