সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ০৭ অক্টোবর সমাজসেবা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম ও মোশারফ হোসেন রঞ্জু প্রমুখ।
