সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা যুব বিভাগের উদ্যোগে ১৯ অক্টোবর বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী জেলা নায়েবী আমির আব্দুল ওয়ারেছ যুবকদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ও ইসলামী বিরোধীদের উৎখাত করে ন্যায় ইসলাম ভিত্তিক সমাজ গড়ে তুলতে যুব সমাজদের এগিয়ে আসতে হবে এবং অগ্রগামী ভূমিকা রাখার আহবান জানান। উপজেলা যুব বিভাগের সভাপতি ও জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি সহ: প্রভাষক এনামুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সভাপতি ও নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর, রেলওয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ: সভাপতি রেনায়েল আলম, জামায়াতের নেতা আব্দুল হামিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের নেতা অধ্যাপক জাহিদুল ইসলাম, জামায়াতের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম ইকবাল, শিবির নেতা গোলাম রাব্বি প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
