সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইনভেস্টমেন্ট ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আইসিভিজিডি) ২য় পর্যায়ে, প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ওর্য়াকশপ ২১ অক্টোবর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওর্য়াকশপে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মো: সোহেল , উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, বোনারপাড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রেবা বেগম, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। ছবি সংযুক্ত মাজেদ মাজু
