সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় অরজিনাল হজ্ব ওমরাহ এন্ড ইমিগ্রেশন কনসালন্টেন্সি কাম লিমিটেড এর বটতলা শাখা অফিস উদ্ধোধন উপলক্ষ্যে বটতলা মাহফুজার রহমানের ভবনে ১২ই অক্টোবর মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অফিস ঘর উদ্ধোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা ডিগ্রি কলেজ এর প্রভাষক ও জামায়াত ইসলামী উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অরজিনাল হজ্ব ওমরাহ এন্ড ইমিগ্রেশন কনসালন্টেন্সি কাম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ এম. এ ওয়াদুদ, মো: ইসরাইল হোসেন, মো: আবু সাঈদ, রেজোয়ানুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল ওয়াহেদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহেল রানা সুলতান। *
