সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে ০৮ অক্টোবর আন্তজার্তিক দূর্যোগ প্রশমন ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি সাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, সাবেক প্রধান শিক্ষক আবদুল্লাহ আকন্দ, জামায়াতের উপজেলা সাংঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি,
এসকেএস সুফল প্রকল্পের ব্যবস্থাপক প্রদীপ কুমার সাহা, ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন। অপরদিকে সাঘাটা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং কমিটি অনুমোদন করা হয়।
