SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সাঘাটায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বিএনপির আহবায়ক ও যুগ্ম আহ্বায়কের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় বিএনপি'র যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল মিঠু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৩ জানুয়ারি রাতে বোনার পাড়া্স্ত ডিজিটাল হাসপাতালে নবজাতক শিশু ও প্রসূতি মা মারা যাওয়ার ঘটনা জানার জন্য ঘটনাস্থলে গেলে আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর নির্দেশে সাদেকুর, সাব্বির ও সালাউদ্দিন বিনা কারণে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় সে দোষীদের শাস্তির দাবি জানায়। অপরদিকে পরের দিন ২৫ জানুয়ারি সকালে বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী তার বাসভবনে পাল্টা সংবাদ সম্মেলন করেন। পাল্টা সংবাদ সম্মেলনে আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন যুগ্ন আহ্বায়ক মোস্তফা কামাল মিঠু সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা মিথ্যা। রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে আমার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সে সংবাদ সম্মেলনে এমন মিথ্যাচার করেছে। #
নবীনতর পূর্বতন