সাঘাটায় বিএনপির ইউনিয়ন কাউন্সিল স্থগিত

সাঘাটায় বিএনপির ইউনিয়ন কাউন্সিল স্থগিত


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয়তাবাদী দল-বিএনপির ৮টি ইউনিয়নের (ভরতখালী, সাঘাটা, মুক্তিনগর, কচুয়া, ঘুড়িদহ, জুমারবাড়ী, কামালেরপাড়া, বোনারপাড়া) কাউন্সিল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ।

তিনি জানান, আগামী ২৮ জানুয়ারি রংপুর বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গাইবান্ধা জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন। ওই বৈঠকের পরই স্থগিত থাকা কাউন্সিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

নবীনতর পূর্বতন