সাঘাটা গাইবান্ধাঃ গাইবান্ধা সাঘাটা সোনালী লাইফের ইন্সুরেন্স কোম্পানির অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া তিন রাস্তার মোড় গ্রামীণ ব্যাংক সংলগ্ন সোনালী লাইফের ইন্সুরেন্স কোম্পানির অফিস উদ্বোধন ও ইফতার মাহিফল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী লাইফের ইন্সুরেন্স কোম্পানির ইউনিট মেনেজার ও অফিস ইনচার্জ সাঘাটা জনাব গোলাম রাব্বানী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ বাদশা আলম, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিএম নাজমুল হোসেন প্রমুখ।
উক্ত সম্মেলন ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন, সিনিয়ার ইউনিট মেনেজার সবুজ হাওলাদার
