SaghataNews.Com- সাঘাটা নিউজ

গাইবান্ধা-৫ আসনের দুই প্রার্থীকে ডেকে সতর্ক করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা

গাইবান্ধা-৫ আসনের দুই প্রার্থীকে ডেকে সতর্ক করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি): গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে দুই প্রার্থীকে সতর্ক করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদকে ডেকে নেন তিনি।

 এ সময় নির্বাচনী প্রচারণাকালে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে উভয় প্রার্থীর কাছে জানতে চান সহকারী রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদ্বয় ভবিষ্যতে নির্বাচন আচরণবিধি মেনে চলার বিষয়ে তাঁকে আশ্বস্ত করেন।

বৈঠক শেষে আশরাফুল কবীর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা তাঁদের সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ডবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া হাই স্কুল মাঠ এলাকায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের ওপর হামলা ও অন্তত সাতটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের ধানের শীষ প্রতীকের সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে বলে জানা 

নবীনতর পূর্বতন