ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফুলছড়ি উপজেলার দুর্গম চর এলাকার জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিকনির্দেশনায় মহড়াটি পরিচালিত হয়।  

মহড়ায় চরাঞ্চলে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে তা মোকাবিলা করা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন করা হয়। বিশেষ করে হেলিকপ্টারের মাধ্যমে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটগ্রহণ চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার কৌশল প্রদর্শন করা হয়।  

এসময় সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় ভোটার, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়াটি প্রত্যক্ষ করেন। দুর্গম চরাঞ্চলে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত প্রস্তুতির অংশ হিসেবেই এই মহড়া অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।  

স্থানীয়রা জানান, চরাঞ্চলের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনীর এ ধরনের মহড়া তাদের মধ্যে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।

নবীনতর পূর্বতন