ছাত্রদল নেতা সোহেল রানার উদ্যোগে সাঘাটায় গণ ইফতার অনুষ্ঠিত

ছাত্রদল নেতা সোহেল রানার উদ্যোগে সাঘাটায় গণ ইফতার অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা সোহেল রানার উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৭ মার্চ) সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই গণ ইফতারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি, নজরুল ইসলাম বাবু, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুজ্জামান রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।



নবীনতর পূর্বতন